হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সভাপতি উপপরিচালক মো. রাজিউর রহমান (ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা। ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএনসিএসএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপপরিচালক মো. রাজিউর রহমান (ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা। আজ রোববার ঢাকায় অধিদপ্তরের নবম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা এ নির্বাচনে অংশ নিয়ে ভোটের মাধ্যমে তাদের নির্বাচন করেন।

নির্বাচনের ফল অনুযায়ী—সিনিয়র সহসভাপতি পদে মো. মানজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর ও মো. আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ) ও মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ)।

দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মো. আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোছা. সুমি খাতুন, আইন সম্পাদক পদে আইন কর্মকর্তা মো. আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। খুব শিগগিরই নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে জানা গেছে।

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

প্রাইভেট কার থেকে গুলি ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

মানব পাচার মামলায় অভিযুক্ত: মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে

নবীন ফ্যাশনের দোকান বন্ধ: আদালতে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

শাহজালালে কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনার বার উদ্ধার