হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক থেকে শিশু অপহরণ: হবিগঞ্জে প্রধান আসামি গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ। ছবি: র‍্যাব

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশু কাজী ফুজাইলকে (২) অপহরণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০)।

এর আগে ঈদের দিন (২১ মার্চ) দুপুরে অসুস্থ নানাকে দেখতে ঢামেকে মায়ের সঙ্গে গিয়ে নিখোঁজ হয় ফুজাইল। পরে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিশুটির বাবা ওই দিনই শাহবাগ থানায় অপহরণ মামলা করেন।

র‍্যাবের অভিযানে ওই দিন দিবাগত রাতে রাজধানীর ধলপুর এলাকা থেকে আরেক অপহরণকারী এম এম তানভীরকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বার্তায়।

জাবি ছাত্রী হত্যা: স্বামী ফাহিম আল হাসান দুদিনের রিমান্ডে

সাভারে সেই সিরিয়াল কিলার সম্রাট ঢামেকে মারা গেছেন

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি প্রধান

ঈদের পর প্রথম কর্মদিবসে রাজধানীর পাম্পগুলোতে তেল নেই, ভোগান্তি চরমে

নিরাপদ ঈদযাত্রায় পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন: আইজি

ঈদের পর সালাম-কোলাকুলিতে সচিবালয়ে কর্মদিবস শুরু

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কঠোর ডিএমপি, ১ এপ্রিল থেকে অভিযান

রাজধানীতে পাম্পে মিলছে না জ্বালানি তেল, বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন

ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, ঢাকা ছাড়ছেন অনেকেই