হোম > সারা দেশ > কুমিল্লা

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ ব্রাহ্মণপাড়ায় পৌঁছেছে

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

শাহ আলম ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

বিকেল সাড়ে ৫টায় জিরুইন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টা (স্থানীয় সময় সকাল ৬টা) সংযুক্ত আরব আমিরাতের দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শাহ আলম ভূঁইয়া নিহত হন।

পরিবারের সদস্যরা জানান, ওই দিন ভোরে এলাকায় বিপৎসংকেত বাজানো হলে লোকজন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। এ সময় কর্মস্থলে যাওয়ার পথে শাহ আলম ধ্বংসাবশেষে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে ভূপাতিত করে। পরে সেটির ধ্বংসাবশেষ দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় গিয়ে পড়ে। যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মরদেহ এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

বরেণ্য সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধিস্থল পরিদর্শন কুসিক প্রশাসকের

হোমনায় বাজারের ইজারার দর কমেছে অর্ধকোটি টাকা

কুমিল্লায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১৫

তনু হত্যা মামলা: ৩ সাবেক সেনাসদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ

বুড়িচংয়ে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চান্দিনায় ফুটওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ, এমপির আশ্বাসে প্রত্যাহার

স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কুমিল্লার এমপি মনিরুল

কুমিল্লা বাসস্ট্যান্ডে ৩টি বাসে আগুন

বসন্তের শেষ ভাগে কুমিল্লার গ্রামাঞ্চলে বরুণ ফুলের রঙিন ছোঁয়া

কুমিল্লায় মধ্যরাতে মহাসড়কে চার্জার লাইট জ্বালিয়ে চলছে দুই গ্রামের সংঘর্ষ