হোম > সারা দেশ > কক্সবাজার

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ করেছে কক্সবাজার সরকারি কলেজ

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক-রিলস বা যেকোনো ধরনের অশালীন ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষার্থী এ নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আজ বুধবার (১৩ মে) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মফিজুল হক স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় জানানো হয়, শিক্ষাঙ্গনের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের এমন কার্যক্রম করা যাবে না, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা অন্য শিক্ষার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।

জারি করা নির্দেশনা অমান্য করলে কলেজের প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬