হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সোমবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ ছাড়া আজ বিকেল পর্যন্ত জেলার চারটি আসনে আরও আটজন প্রার্থী কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কক্সবাজার-২ (মহেশখালী-ও কুতুবদিয়া) আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী জিয়াউল হক, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনে মনোনয়নপত্র নিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী নুরুল হক।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, কক্সবাজারের চারটি আসনে ১ থেকে ৩ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছফওয়ানুল করিম তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ছফওয়ানুল করিম বলেন, ২৮ কিংবা ২৯ ডিসেম্বর সালাহউদ্দিন আহমদ স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬