হোম > সারা দেশ > কক্সবাজার

বাঁকখালী নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বাঁকখালী নদী থেকে মোহাম্মদ ইলিয়াছ (২৮) নামের এক শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের মাঝির ঘাট এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের সোপান বিল্ডিংয়ের ৪০১ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি আশ্রয়ণ প্রকল্পের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর শাহেনা আকতার পাখি জানান, গত রোববার রাত ১০টার দিকে ইলিয়াছসহ আরও চার-পাঁচজন বন্ধু খুরুশকুল নতুন ব্রিজে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ব্রিজ থেকে পড়ে যান ইলিয়াছ। দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে মাঝির ঘাট পয়েন্টে তাঁর মরদেহ ভেসে ওঠে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে বুধবার রাতে মোহাম্মদ ইলিয়াসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঁতার না জানায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি বাঁকখালী নদীর একই পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় মো. শাহ আদিদ (১৭) নামের এক ট্রলার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত শাহ আদিদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শামসুল আলমের ছেলে।

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু