হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার চিত্র 

কক্সবাজার প্রতিনিধি

বিশ্ব শরণার্থী দিবস ২০২৪ উপলক্ষে কক্সবাজার সংস্কৃতিকেন্দ্রে শুরু হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের ‘রেজিলিয়েন্স-সক্ষমতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজার আর্ট ক্লাবের সহযোগিতায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা শরণার্থী সাড়াদানে কর্মরত মানবিক সহযোগিতা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে এ আয়োজন করা হয়েছে। 

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আইএসসিজির ভারপ্রাপ্ত প্রধান মারকাস টপ, ইউএনএইচসিআর-এর প্রতিনিধি সুমবল রিজভীসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আইএনজিও ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ সময় আইএসসিজি প্রধান মারকাস টপ বলেন, প্রায় ১০ লাখ শরণার্থী অকল্পনীয় কষ্টের মধ্যেও যে অবিশ্বাস্য সক্ষমতা প্রতিনিয়ত দেখাচ্ছে তারই প্রমাণস্বরূপ এই আলোকচিত্র। 

কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে নানা প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার বিষয়বস্তু প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী আলোকচিত্রী ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের তোলা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। 

এই আলোকচিত্র প্রদর্শনী আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পর্যন্ত চলবে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬