হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

উখিয়ায় বন্য হাতির মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে একটি বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার উপজেলার দোছড়ি এলাকায় ধানখেতের পাশে মৃত অবস্থায় হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটি উদ্ধার করেন।

আজ বৃহস্পতিবার বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানখেতের বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হতে পারে।

স্থানীয়দের বরাতে রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, হাতিটি উদ্ধারের পর বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে ভেটেরিনারি সার্জনের মাধ্যমে ময়নাতদন্ত করা হয়েছে।

দোছড়ি বনের পাশে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ কর্মকর্তা।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬