হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে দুই স্পিডবোটের সংঘর্ষ, নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে দুটি স্পিডবোটের সংঘর্ষে পানিতে পড়ে এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে বাঁকখালী নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে।

কক্সবাজার-মহেশখালী নৌ-রুট স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, দুপুরে মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে প্রায় একই সময়ে দুটি যাত্রীবাহী স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে ছাড়ে। একপর্যায়ে বাঁকখালী নদীর মোহনা-সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি স্পিডবোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে এটির গতি থেমে যায়। এ সময় দ্রুতগতিতে আসা অপর স্পিডবোটটির সঙ্গে এটির ধাক্কা লাগে। এতে স্পিডবোট দুটি উল্টে যায়। যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অন্য স্পিডবোট ও ট্রলারের সহায়তায় পানি থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক নারীর অবস্থা মুমূর্ষু হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ওই নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত নারীর বয়স আনুমানিক ৫০ বছর।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তরের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল বলেন, তাঁদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬