হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পুকুরে ডুবে মামাতো-ফুপাতো বোনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁহে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো বোন। গতকাল রোববার বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরাপাড়ায় এ ঘটনা ঘটে। 
 
নিহত শিশুরা হলো, মালমুরাপাড়ার বাসিন্দা আবু আহমদ ওরফে আবু মাঝির ছোট ছেলের মেয়ে আদিবা মণি (২) এবং বড় মেয়ের কন্যা ইলমা মণি (৩)।

ঈদগাঁহে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে শুভরঞ্জন চাকমা বলেন, বিকেলে ইলমা মণি ও আদিবা মণি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে স্বজনদের অগোচরে তারা বাড়ির পার্শ্ববতী মসজিদের পুকুরপাড়ে চলে যায়। এতে দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনেরা দুই শিশুকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ব্যাপারে স্বজনদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬