হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে মানব পাচারকারী চক্রের সংঘর্ষ চলাকালে গুলিতে এক তরুণী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণী হলেন সুমাইয়া আক্তার (১৮)। তিনি টেকনাফ বাহারছড়া ইউনিয়নের মো. ছিদ্দিক আহমদের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। টেকনাফ হাসপাতালে গিয়ে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিহত তরুণীর বাবা মো. ছিদ্দিক আহমদ জানান, সন্ধ্যায় টেকনাফ নোয়াখালীপাড়া ৯ নম্বর ওয়ার্ড পাহাড়ি এলাকায় মানব পাচারকারী ও রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে তাঁর পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করেন। হঠাৎ একটি গুলি এসে তাঁর মেয়ের বুকে লাগে। গুরুতর আহতবস্থায় মেয়েকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নওশদ আলম কানন বলেন, হাসপাতালে আনার আধা ঘণ্টা আগেই তরুণী মারা গেছেন। নিহত তরুণীর বুকে গুলির চিহ্ন রয়েছে।

বাহারছড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, মানব পাচারকারী চক্রের সদস্যরা সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য কিছু লোককে পাহাড়ে এনে রাখেন। এ সময় পাহাড়ে থাকা সন্ত্রাসীরা ওই স্থানের দিকে যেতে চান। এ সময় মানব পাচারকারী চক্রের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গোলাগুলির শব্দ শুনে পার্শ্ববর্তী ঘরের এক তরুণী উঁকি দিয়ে কী হচ্ছে দেখতে চাইলে একটি গুলি এসে তাঁর বুকে লাগে।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও জেলা যুবদলের সহসভাপতি জাহেদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা বলেন, ‘টেকনাফে সন্ত্রাসীদের নির্মূল করতে হলে পাহাড়ে যৌথ অভিযান প্রয়োজন। বাড়িতে আমাদের নিরাপত্তা নেই। এসব বিষয়ে প্রশাসনকে বলতে বলতে লজ্জাবোধ করছি। আমরা এ ঘটনার নিন্দা জানাই। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬