হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে মোহাম্মদ নুরুল আমিন (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়িতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নুরুল আমিন ওই ইউনিয়নের চরপাড়া ১ নম্বর ওয়ার্ডের মীর আহমেদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে ২০২৪ সালের ২১ জানুয়ারি একই স্থানে পাহাড় কাটার সময় এক রোহিঙ্গা শ্রমিক নিহত হন। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের হেলাল উদ্দিন ও তাঁর ভাই সরওয়ার আলম দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে বন বিভাগের পাঁচটি মামলা রয়েছে।

এ বিষয়ে বন বিভাগের বিট কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘খবর পেয়েছি পাহাড় কেটে ডাম্পারে ভর্তি করার সময় মাটিচাপা পড়ে একজন মারা গেছেন। ঘটনার পর থেকে হেলাল উদ্দিন পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বন বিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, পাহাড় কাটার অপরাধে হেলাল সিন্ডিকেটের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে বন বিভাগ। তারপরও বন বিভাগের অগোচরে রাতে পাহাড় কেটে মাটি পাচার করছে এই সিন্ডিকেট।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬