হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বন্য হাতি হত্যা করে মাটিচাপা, ঝুপড়ি ঘর বানিয়ে আড়ালের চেষ্টা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

ধানখেতে একটি ঝুপড়ি ঘরের মাটি খুঁড়ে বন্য হাতির মরদেহ পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানখেতে মাটি খুঁড়ে একটি বন্য হাতির মরদেহ পেয়েছেন বন বিভাগের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে একটি ধানখেত থেকে হাতির মরদেহটি পাওয়া যায়। বন বিভাগের ধারণা, এক মাস আগে বন্য হাতিকে হত্যা করে ধানখেতে মাটিচাপা দেওয়া হয়। হাতি হত্যার ঘটনা লুকাতে সেই মাটির ওপর ঝুপড়ি ঘর বানিয়ে ধানখেত পাহারা দেওয়া হচ্ছিল।

বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মাসখানেক আগে মুসলিমনগর সংরক্ষিত বনাঞ্চলে একটি বন্য হাতি হত্যা করা হয়। এরপর হাতির মরদেহ ধানখেতের মাটিতে পুঁতে ফেলা হয়। হাতি হত্যার খবর গোপন করতে পুঁতে রাখা স্থানে একটি ঝুপড়ি ঘর বানানো হয়। কয়েক দিন ধরে ওই স্থান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। গতকাল বনপ্রহরীরা দুর্গন্ধ পেয়ে বন বিভাগকে খবর দেন। এরপর বন বিভাগ ও পুলিশ মাটি খুঁড়ে হাতির মরদেহ উদ্ধার করে। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান ময়নাতদন্তের আলামত সংগ্রহ করেন। এরপর সেখানেই হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়। হাতিটির আনুমানিক বয়স ১০ বছর।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, হাতিকে কীভাবে হত্যা করা হয়েছে, তা উদ্‌ঘাটন করতে ময়নাতদন্তের আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬