হোম > সারা দেশ > কক্সবাজার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

সেন্ট মার্টিনে অভিযান। ছবি: সংগৃহীত

প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবেশ-প্রতিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণে অভিযান চালানো হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বীপের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও সৈকতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

অভিযানকালে দ্বীপের প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ারভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টে পরিবেশবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ সময় এসব প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সৈকতের ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈরি কাপ ও স্ট্র জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আজ আজকের পত্রিকার শেষ পাতায় ‘পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে’ শিরোনামে একটি সচিত্র সংবাদ ছাপা হয়েছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬