হোম > সারা দেশ > কক্সবাজার

সেনা কর্মকর্তা নির্জন হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের মামলায় মো. সাদেক (৪১) নামে এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় র‍্যাবের নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। 

আজ শুক্রবার পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার সাদেক ওই গ্রামের মো. খাইরুজ্জামানের ছেলে। 

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার আনুমানিক রাত সোয়া ২টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাদেককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে। 

এর আগে এই মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) এবং মো. হোসেন (৩৯)। মো. বাবুল প্রকাশ এ ঘটনায় অর্থের জোগানদাতা। 

এ বিষয়ে আইএসপিআর জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিরুনি অভিযান চালিয়ে সেনাসদস্যরা ছয়জনকে আটক করেন। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। অপর দুজন তথ্য দিয়ে সহায়তা করেছেন।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬