হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ড 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু সদরের একটি বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চেরাংঘাটার বড় ক্যাংয়ে এই আগুন লাগে। অবশ্য স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বৌদ্ধ বিহারের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে যায়। এ ঘটনা নাশকতা কি না, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, গতকাল শুক্রবার রাতে চেরাংঘাটায় অবস্থিত রাখাইন সম্প্রদায়ের দেড় শ বছরের পুরোনো কাঠের তৈরি উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভেতরে অবস্থানকারীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ওসি বলেন, আগুনে বৌদ্ধ বিহারটির ভেতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনার অনুসন্ধান করছে। 
 
আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
 
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ঘটনার সূত্র ও কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভিতে রাত ২টা ৯ মিনিটে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। এ ঘটনা নাশকতা কি না, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬