হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় ধসে কক্সবাজারে রেলপথ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধস হয়েছে। এতে রেলপথের ওপর মাটি পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। অন্যদিকে ঝোড়ো বাতাসে সীতাকুণ্ডে রেলপথে গাছ ভেঙে পড়েছে। 

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আজ শুক্রবার টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে মাটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এখন ওই রুটে ট্রেন চলাচল করছে বলে জানান সাইফুল ইসলাম।

এদিকে ঝোড়ো বাতাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের ওপর দুটি গাছ ভেঙে পড়েছে। দুপুরের দিকে এই দুটি গাছ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর গাছ দুটি সরিয়ে ফেলা হয়। তবে এই রুটে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি বলে জানান রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল বারেক জানান, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু