হোম > সারা দেশ > কক্সবাজার

ভারতে ৫ মাস কারাভোগের পর বাংলাদেশে ফিরছেন ৯১ জেলে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ভারত থেকে রওনা দেওয়ার সময় মুক্তি পাওয়া ৯১ জেলে। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় পাঁচ মাসের বন্দিদশা শেষে নিজ দেশে ও পরিবারের কাছে ফিরছেন ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার ভারতের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ ৯১ জেলেকে নিয়ে আন্তর্জাতিক জলসীমানার উদ্দেশে রওনা দেয় ইন্ডিয়ান কোস্ট গার্ড। সেখানে দুই দেশের নৌ ও উপকূলরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের চারটি ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারসহ ৯১ জন মৎস্যজীবীকে আটক করে এবং তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশে তাঁরা চার মাসের বেশি সময় ভারতীয় কারাগারে বন্দী ছিলেন।

সব ধরনের আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শনিবার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে স্বদেশের উদ্দেশে যাত্রা করেন বাংলাদেশি জেলেরা। এ সময় বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা, ভারতীয় কোস্ট গার্ডের ফ্রেজারগঞ্জ ঘাঁটির কর্মকর্তারা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

আটক ৯১ জন মৎস্যজীবীর মধ্যে অধিকাংশের বাড়ি কুতুবদিয়া উপজেলায়। দীর্ঘদিন পর তাঁদের দেশে ফেরার খবরে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬