হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে নাফ নদী থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ছবি: আজকের প্রত্রিকা

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। তবে তাঁদের মধ্যে একজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে আরাকান আর্মির হাত থেকে বেঁচে ফিরেছেন। আজ সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জালিয়াপাড়া এলাকার নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।

আবছার ও নুরুল জানান, সকাল ৬টার দিকে চার জেলে দুটি নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যান। দুপুরের দিকে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে নিয়ে যান। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মনির আহমেদ (৪৫), ইয়াছিন (১৮), আব্দুল মালেক ওরফে শফা (৫০) ও জামাল হোসেন (৪০)। তাঁদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায়।

স্থানীয় জেলে সুলাইমান, নুরুল বশর ও নেজাম জানান, নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীর মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের আটক করেন। পরে দুটি নৌকাসহ তাঁদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে আব্দুল মালেক ওরফে শফা একপর্যায়ে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে আরাকান আর্মির হাত থেকে বেঁচে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের কাছে ফিরে আসেন।

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, ‘আমার এলাকার চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। পরে কী ঘটেছে, জানা নেই।’

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬