হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ২১ কোটি টাকার তিমি মাছের বমিসহ একজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিসসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটক শামসুল আলম (৩৫) উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা। 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজিবি জানায়, বিক্রি নিষিদ্ধ তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিস থেকে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান বিরল ঘটনা।   
 
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়া সীমান্ত দিয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা মালামাল পাচার করার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক এক ব্যক্তি বস্তা কাঁধে করে বাজারপাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়। 

পরে বস্তা খুলে বিক্রি নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অ্যাম্বারগ্রিসের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। 

বিজিবির এই কর্মকর্তা বলেন, আজ সোমবার সকালে উদ্ধার করা অ্যাম্বারগ্রিসগুলো রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়। পরে অ্যাম্বারগ্রিসগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে।’

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬