হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ১ জেলে নিহত, ১৯ জনকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ সময় মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করা হয়েছে। গতকাল বুধবার গভীররাতে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।

নিহত জেলে হলেন মোকাররম হোসেন (৪৫)। তিনি জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা।

জেলে নিহত ও অপহরণের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ। তিনি জানান, গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে ট্রলার মালিক বাঁশখালী উপকূল দিয়ে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

মোকাররম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উপকূলে নিয়ে আসেন জয়নাল উদ্দিন নামের এক জেলে। তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে গতকাল রাত আনুমানিক ২টার দিকে সশস্ত্র জলদস্যুরা হামলা চালায়। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হন।

জয়নাল উদ্দিন জানান, ঘটনার পর জলদস্যুরা তাঁকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দিয়ে অন্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায়। মোকাররমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬