হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র ও সরঞ্জামসহ কারিগর আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ এক কারিগরকে আটক করা হয়েছে। র‍্যাব জানায়, এখান থেকে তৈরি অস্ত্র কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করা হতো। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আজ শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহিন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। 

আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য বলে র‍্যাব জানিয়েছে। 

র‍্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি করে দেশীয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খোসা, ১৫টি সিসাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। 

আনোয়ার সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের আরও তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। তাঁরা দীর্ঘদিন ঈদগড়ের গহিন পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছিলেন। এ কারখানায় তৈরি অস্ত্রগুলো চক্রটি কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করে আসছে। 

সাজ্জাদ হোসেন আরও বলেন, পলাতক অস্ত্র তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬