হোম > সারা দেশ > কক্সবাজার

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারে বাসায় ঢুকে সানজিদা আক্তার রেশমি (৩২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত তিন নারীকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী ওই এলাকায় ছেলেসন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় মুদিদোকান থেকে কেনাকাটার সূত্রে ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক হয়।

নিহত নারীর সঙ্গে শফিউল আলমের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে, এমন সন্দেহ করেন স্ত্রী ইয়াসমিন। এর জেরে মঙ্গলবার কয়েকজন নারী নিয়ে সানজিদার বাসায় যান ইয়াসমিন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সানজিদাকে আঘাত করেন।

এ সময় সানজিদার ১২ বছর বয়সী ছেলে সাব্বিরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। আহত সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর তিন নারীকে আটক করে থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহত নারীর সাবেক স্বামী মোহাম্মদ ইমন। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনজনকে আটক করেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা পুলিশ তদন্ত করছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত অন্তত ৪০