হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ১৩২২ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি

বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে মাদক ধ্বংস। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গত এক বছরে অভিযান চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকের আনুমানিক মূল্য ১ হাজার ৩২২ কোটি টাকা।

আজ বুধবার দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে এসব মাদক ধ্বংস করা হয়; যার মধ্যে ছিল প্রায় ২ কোটি ৩৪ হাজার ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৬ কেজি হেরোইন, প্রায় সাড়ে ৪ কেজি কোকেন, ৪ কেজি আফিম, প্রায় ৫৩ কেজি গাঁজা, প্রায় সাড়ে ৬১ হাজার ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ১ হাজার ৮০০ লিটার বাংলা মদ ও ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট।

ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহীদুল ইসলাম প্রমুখ।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬