হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে অস্ত্রের কারখানায় র‍্যাবের অভিযান, আটক ৩ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। আজ সোমবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ওই কারখানায় অভিযান চালায় র‍্যাব-১৫। অভিযানে ১০টি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব। 

এ ছাড়া অস্ত্র তৈরির কারিগর কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তাঁর ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) আটক করে র‍্যাব। 

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এর এক্সটেনশন সংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানা গড়ে তুলেছে। এই খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‍্যাব ও পাল্টা গুলি চালায়। 

তানভীর হাসান জানান, আজ সোমবার সকাল ৭টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এরপর ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। 

তবে এ ঘটনায় এখনো হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় এখনো তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। 

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু