হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ৯০০ বস্তা সিমেন্টসহ ট্রলার জব্দ, আটক ১৪

কক্সবাজার প্রতিনিধি

আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সাগরপথে মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় পাচারকারী চক্রের মূল হোতা রোহিঙ্গা আজিম উল্লাহসহ ১৪ জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ সদরের নাফ নদীর জেটিঘাটে আয়োজিত এক ব্রিফিংয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এই তথ্য জানান।

আরাফাত হোসেন বলেন, গ্রেপ্তার মো. আজিম উল্লাহ (৪০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মিয়ানমারে অবস্থানকারী এক ব্যক্তির মাধ্যমে পণ্যের চাহিদা সংগ্রহ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার অসাধু বোটমালিকদের সহযোগিতায় এসব পণ্য পাচার করছেন।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, পাচারের বিনিময়ে আজিম উল্লাহ মাদক, বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টাও করতেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, গতকাল সোমবার ভোরে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমসংলগ্ন গভীর সমুদ্র এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৯০০ বস্তা সিমেন্টসহ ১৪ জন পাচারকারীকে আটক করা হয়। পরে আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে কোস্ট গার্ড ও র‌্যাব-১৫-এর যৌথ অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে আজিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর পরিচালিত এই যৌথ অভিযানে পাচার চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬