হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মিনিবাসের সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনা দুমড়েমুচড়ে যাওয়া মিনি বাস। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। আজ সোমবার ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বেশির ভাগই মিনিবাসের যাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরাফাত হোসেন (২১), চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় লোহাগাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।’

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিবাসটি কক্সবাজারের দিক থেকে লোহাগাড়ায় আসছিল। আর সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। সংঘর্ষে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

উদ্ধারকাজ পরিচালনার দায়িত্বে থাকা লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, হতাহতের বেশির ভাগ মিনিবাসের যাত্রী। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬