হোম > সারা দেশ > কক্সবাজার

এক জালে ধরা পড়ল ৬ হাজার কেজি লাল কোরাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

জেলের জালে ধরা পড়া লাল কোরাল। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ হাজার কেজি সামুদ্রিক লাল কোরাল মাছ। এক জালে এত পরিমাণ মাছ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ধরা পড়া মাছগুলো প্রায় ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মাছবোঝাই ট্রলার টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারি ঘাটে পৌঁছায়।

এই তথ্য নিশ্চিত করেছেন ট্রলারের মালিক টেকনাফ সদর কেরনতলী এলাকার মিজানুর রহমান। তিনি জানান, ট্রলারটি ২১ জন মাঝিমাল্লা নিয়ে ২৩ ফেব্রুয়ারি সকালে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে জেলেরা বড় একটি মাছের ঝাঁক দেখতে পান। পরে চারদিক থেকে জাল ফেললে কয়েক ঘণ্টার ব্যবধানে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ ধরা পড়ে।

মাঝিমাল্লারা জানান, ধরা পড়া মাছের সংখ্যা ১ হাজারের বেশি। প্রতিটি মাছের ওজন ৫ থেকে ৭ কেজি। মোট ওজন দাঁড়ায় প্রায় ১৫০ মণ, অর্থাৎ প্রায় ৬ হাজার কেজি।

ফিশারি ঘাটে পৌঁছানোর পর স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রশিদ প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। এতে বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা।

ব্যবসায়ী মো. রশিদ জানান, এক জালে এত পরিমাণ লাল কোরাল ধরা পড়া বিরল ঘটনা। মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে ঢাকার যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও আব্দুল্লাহপুরের আড়তে পাঠানো হবে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬