হোম > সারা দেশ > কক্সবাজার

অপহরণের ১৭ দিন পর বাংলাদেশি যুবকের সন্ধান মিলল রোহিঙ্গা ক্যাম্পে

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের শিকার চট্টগ্রামের এক যুবককে উদ্ধার করেছে র‍্যাব-১৫। অপহৃত যুবকের নাম নজরুল ইসলাম (২৪)। তিনি চট্টগ্রামের হালি শহর থানার সন্দেবীপাড়ার মো.সোলাইমান ড্রাইভারের ছেলে। 

আজ সোমবার র‍্যাব-১৫ এর পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নজরুলের বাবা গত ৮ জুলাই একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নজরুল গত ২৪ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অপহরণকারীরা তাঁকে আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। এমনকি মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দিচ্ছে।’ 

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গতকাল রোববার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে, প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১৫ এর সদস্যরা কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নজরুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। নজরুলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত রোহিঙ্গাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু