হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে পার্কিংয়ে থাকা একটি বাস আগুনে আগুনে পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে পার্কিংয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ লাইনস সংলগ্ন এলাকায় দোয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস আগুনে পুড়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কীভাবে আগুন লাগে তিনি তা জানাতে পারেননি।

তানহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে বাসের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।’

স্থানীয় বাসিন্দারা জানান, বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় ও পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

বাসচালকের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চালকের হেলপার (সহকারী) বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগেছে। এতে কেউ হতাহত হননি।’

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬