হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নছিমনচালক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নয়ন উদ্দিন (২১) নামের এক নছিমনচালক নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন কক্সবাজার পৌরসভার ইসলাম গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি নছিমন চকরিয়ার বদরখালী সেতু হয়ে মহেশখালী যাচ্ছিল। নছিমনটি মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছালে গাড়ির একটি চাকা ফুটো হয়ে যায়। নছিমনচালক নয়ন চাকাটি মেরামত করছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। দুর্ঘটনার পরপরই বেপরোয়া গতিতে গাড়িটি পালিয়ে যায়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানালেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত নছিমনটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬