হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।

শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবির ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় এক জেলে গুলিবিদ্ধ হন। মিয়ানমারের মংডু শহর এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে, বাংলাদেশ সীমান্তে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। টেকনাফের হোয়াইক্যং সীমান্তের বিপরীতে মিয়ানমারে শুক্রবার বেলা ১১টা থেকে শুরু করে থেমে থেমে বেলা ৩ পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে। হয়তো তাদের অভ্যন্তরে কোনো ঘটনা ঘটেছে। স্থানীয়দের সীমান্তে না যেতে এবং সাবধানে চলাফেরা করার জন্য বলা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দা ওয়াসিম জানান, বৃহস্পতিবার বিকেলে আলমগীর তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে হোয়াইক্যং সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ও কাঁকড়া শিকারে যান। তাঁরা বিলাসীর দ্বীপ এলাকায় পৌঁছালে হঠাৎ মিয়ানমারের দিকে থেকে ছোড়া একটি গুলি আলমগীরের বাঁ হাতে লাগে।

আহত আলমগীরের ভাই ইউনুছ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর আলমগীর নৌকার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। সঙ্গে থাকা সহযোগী দ্রুত তাঁকে উদ্ধার করে নৌকাযোগে সীমান্তের কাছে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ‘নাফ নদী সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় এক জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খবর নিয়েছি। স্থানীয় বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়েছি।’

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬