হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে গাড়ি থামিয়ে ইউপি সদস্যকে অপহরণ, ১৬ ঘণ্টা পর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

রুস্তম আলী। ছবি: সংগৃহীত

কক্সবাজারে রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে একটি জিপ গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে রুস্তম আলী (৪০) নামের এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক এবং এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটের পর তাঁদের মারধর করে ছেড়ে দেওয়া হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাহাড়ে অভিযানে চালিয়ে ১৬ ঘণ্টা পর রাত সোয়া ৯টার রুস্তম আলীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম জানান, সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপ গাড়িতে করে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন রুস্তম আলী। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে ১০-১২ দুর্বৃত্ত অস্ত্র উঁচিয়ে গাড়িটি থামায়। এরপর তাঁকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানা যায়, দুর্বৃত্তরা ইউপি সদস্যের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, অপহৃত ইউপি সদস্য রুস্তম আলীকে রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাত সোয়া ৯টার দিকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬