হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-কুয়াকাটা উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ। ছবি: বিজ্ঞপ্তি

দেশের পর্যটন খাত, বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ। ছবি: বিজ্ঞপ্তি

আলোচনায় বলা হয়, মালদ্বীপের পর্যটন ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা প্রদানের অভিজ্ঞতা বাংলাদেশের পর্যটন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হতে পারে। বিশেষ করে সমুদ্রসৈকতভিত্তিক পর্যটন উন্নয়নে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। অপরদিকে বাংলাদেশ সরকারও পর্যটন খাতের টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬