হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

অপহৃত হোছেন আলী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

অপহৃত হোছেন আলী নোয়াখালীপাড়া এলাকার মৃত রহমান আলীর ছেলে।

হোছেন আলীর ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েক ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। পরে তাঁর বড় ভাই হোছেন আলী ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে জোরপূর্বক তাঁকে তুলে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।’

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬