হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাঙচুর

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে তুচ্ছ ঘটনা নিয়ে বিতণ্ডার জেরে বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝিলংজা পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় মীমাংসা হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সিএনজি অটোরিকশা দাঁড় করানো নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম বড়ুয়াপাড়ায় স্থানীয় যুবক কালু বড়ুয়া ও শিপন বড়ুয়ার সঙ্গে পাশের সিকদারপাড়ার মনিরুল হক সিকদারের ছেলে ছোটো এবং আবু তাহেরের ছেলে রাকিবের কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত সোয়া ১২টার দিকে ২০-২৫ যুবক জড়ো হয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কালু বড়ুয়ার বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শোরগোল শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

জেলা পুলিশের এ মুখপাত্র জানান, রাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা উভয় পক্ষের লোকজনের সঙ্গে আলাপ করে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করেছেন। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬