হোম > সারা দেশ > কক্সবাজার

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বললেন জ্বালানি উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

সাবেক সরকারের আমলের অগ্রাধিকার প্রকল্প কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীর ১২০০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প–কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার। যাতে তা মানুষের কাজে আসে।’ 

এ তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এক মাসের কয়লা মজুত আছে জানিয়ে তিনি বলেন, ‘খুব শিগগিরই এ সংকটের সমাধান হবে।’ 

এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি নৌপথে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান। বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬