হোম > সারা দেশ > কক্সবাজার

আবারও টেকনাফে পালিয়ে এল বিজিপির ১৩ সদস্য

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ঠিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য পালিয়ে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার টেকনাফের সাবরাং ও নাজিরপাড়া নাফ নদের পয়েন্ট দিয়ে তারা পালিয়ে আসেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুলাই মাস থেকে এ পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে টেকনাফে এসেছেন। এর আগে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ জন সদস্য পালিয়ে আশ্রয় নেয়। পরে তাদের তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাখাইনের স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর যুদ্ধ চলছে। এর মধ্যে বিদ্রোহীরা এ রাজ্যের অধিকাংশ দখলে নিয়েছে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬