হোম > সারা দেশ > কক্সবাজার

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সাতার প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন।

তিনি জানান, সাগরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ১৬ দশমিক ১ কিলোমিটার পথ ৪ ঘণ্টা ১৫ মিনিট অতিক্রম করেন সাইফুল।

এর আগেও তিনি ২০২৩ সালে বাংলা চ্যানেল সাঁতারে প্রথম হয়েছিলেন। এবার যৌথভাবে দ্বিতীয় হন মো. ফয়সাল আহমদ ও তৌফিকুজ্জামান, তাঁরা ৪ ঘণ্টা ৫৫ মিনিটে সাঁতার শেষ করেন। পাঁচ ঘণ্টা পাঁচ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন হাফিজুর রহমান।

কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সাগরপথ সাঁতরে পাড়ি দেন ৩৫ জন সাঁতারু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায়, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ষড়জ অ্যাডভেঞ্চারের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু হয়। ১৯তম বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় মোট ৩৭ জন সাঁতারু নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন ৩৫ জন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন, কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন।

কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯তম বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এ বছর ৩৫ জন সাঁতারু এতে অংশগ্রহণ করেন।

প্রথম স্থান অর্জনকারী সাইফুল ইসলাম রাসেল বলেন, তিনি এর আগেও ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছেন। ২০২১ সালে ডাবল পাড়ি দেন।

সপ্তমবার বাংলা চ্যানেল জয়ের লক্ষ্যে অংশ নিয়ে এবারও প্রথম হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

‘ষড়জ অ্যাডভেঞ্চারের’ প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, এ বছর দুজন নারীসহ ৩৫ জন সাঁতারু অংশ নিয়েছেন। আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতিযোগিতা পরিচালনা করা হয়েছে এবং নিরাপত্তার জন্য প্রতিটি সাঁতারুর সঙ্গে বোট ও উদ্ধারকর্মী রাখা হয়।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬