হোম > সারা দেশ > কক্সবাজার

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার ও কুতুবদিয়া প্রতিনিধি

হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদসহ দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলাসংক্রান্ত জটিলতা থাকায় প্রথমে স্থগিত রাখা হলেও পরে বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ) ও মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।

আর মনোনয়নপত্র বাতিল হওয়া অপর প্রার্থী হলেন গোলাম মাওলা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, কাগজপত্র ও মামলা-সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এর আগে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের প্রার্থীদের যাচাই-বাছাই শেষ হয়। এই আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুখসহ তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

একই আসনে মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬