হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ঘরের তালা ভেঙে যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর টাইগারপাসে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই যুবকের নাম সালাউদ্দিন বলে জানা গেলেও পরিচয় জানা যায়নি। আজ সোমবার নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় এলাকার একটি টিনশেড ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ঘর থেকে লাশের দুর্গন্ধ বের হলে আশপাশের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার মুখ ও হাত-পা গামছা এবং লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। লাশের মুখ ও শরীরও ফুলে গেছে। ঘরের ভেতরে রক্তের চিহ্ন রয়েছে। তাঁকে গলা কেটে খুন করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে।’ তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান।

তিনি আরও বলেন, ‘এক মাস আগে তিনজন মিলে ঘরটি ভাড়া নিয়েছিল। গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের মালিকের ধারণা ছিল, তাঁরা কোথাও বেড়াতে গেছেন। কিন্তু আশপাশের লোকজন ঘরটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা লাশ পায়।’

ঘরের মালিক সেনোয়ারা বেগম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তিন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়ে দুই হাজার টাকায় টিনশেডের ঘরটি ভাড়া নিয়েছিল। এদের মধ্যে নিহত যুবক নিজেকে সালাউদ্দিন হিসেবে পরিচয় দিয়েছিল।’ এ সময় ওই যুবক দিনমজুরের কাজ করেন বলে জানান তিনি।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার