হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোবাইলে মগ্ন যুবক, পায়ে সাপের ছোবলে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আরমান তালুকদার। ছবি: সংগৃহীত

সাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাতে ঘরে শুয়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন আরমান। এর কোনো এক সময় জানালার পাশে রাখা পায়ে সাপে ছোবল দেয়। কিন্তু মোবাইলে মনোযোগী থাকায় তিনি তা টের পাননি। পরে শরীর খারাপ লাগলে বিষয়টি বুঝতে পারেন।

এরপর তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের। তিনি বলেন, ‘আরমান তালুকদার ছাত্রশিবিরের একজন সম্ভাবনাময় কর্মী ছিলেন। ইসলামী আন্দোলনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেছিলেন তিনি।’

এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে আরমান তালুকদারকে দাফন করা হয়েছে।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার