হোম > সারা দেশ > চট্টগ্রাম

খুলে দেওয়া হচ্ছে সেই বহদ্দারহাট ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের একটি পিলারে ফাটল সন্দেহে টানা ১৩ দিন বন্ধ রাখার পর ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। আজ রোববার বিকেল থেকে ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আজকের পত্রিকাকে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। 

রফিকুল ইসলাম বলেন, বিকেলে সবগুলো র‍্যাম্প একসঙ্গে খুলে দেওয়া হবে। তবে ফ্লাইওভার দিয়ে কোনো ভারী যানবাহন চলতে পারবে না। এ জন্য ফ্লাইওভারে ওঠার তিনটি মুখে ভেরিয়ার্ড বসানো হয়েছে, যাতে ভারী যানবাহন ফ্লাইওভারে উঠতে না পারে। 

এর আগে ২৫ অক্টোবর রাতে ‘ফ্লাইওভারে ফাটল’ শিরোনামে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। এরপর রাত ১১টা থেকে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়। পরদিন পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্মাণ ত্রুটির কারণে এম এ মান্নান ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেন। ওই দিন বিকেল পর্যন্ত প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানও বলেন, ভারী যানবাহন চলাচল অথবা নির্মাণকাজে ভুল থাকার কারণে পিলারে ফাটল ধরতে পারে। 

ওই দিন সন্ধ্যায় তিনি আবার দাবি করেন, যেটিকে ফাটল বলে আলোচনা করা হচ্ছে, বাস্তবে সেটা ফাটল নয়, এটি ফলস কাস্টিং। এ ঘটনায় সিডিএ ও চসিক পরিদর্শনের পর পৃথক দুটি প্রতিবেদন দেন। 

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত