হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে আনসার পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে আনসার বাহিনীর পোশাক পরে ফেসবুকে ছবি পোস্ট করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক রুবেল চাকমা। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে আনসার সদস্য পরিচয়ে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিতেন।

রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার ছেলে বলে জানা গেছে।

আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদের নেতৃত্বে অভিযান চালিয়ে রুবেলকে আটক হয়।

আনোয়ার হোসেন জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমাকে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।

আনোয়ার হোসেন বলেন, তাঁর এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা তাঁকে মোট সাড়ে ৫ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার