হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে পশুর হাটে জাল নোট শনাক্তে পুলিশের কন্ট্রোল রুম

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। থানা-পুলিশের উদ্যোগে কাপ্তাইয়ের নতুন বাজার আনন্দ মেলা মাঠে কন্ট্রোল চালু করা হয়।

আজ সোমবার সকালে পুলিশ কন্ট্রোল রুম থেকে প্রচারণামূলক মাইকিং করতে দেখা গেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাহিনুর আজকের পত্রিকাকে বলেন, কাপ্তাইয়ের নতুনবাজার পশুর হাটে প্রথম দিন থেকেই জাল নোট শনাক্ত করার জন্য নিয়মিত কন্ট্রোল রুম বসিয়ে পর্যবেক্ষণ করছে কাপ্তাই থানা-পুলিশ।

এ ছাড়া গরু ক্রয় করার পর টাকা লেনদেন করার সময় মেশিনে জাল নোট শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সবাইকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে বলে তিনি জানান।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী বলেন, কাপ্তাই পশুর হাটে প্রাণী স্বাস্থ্যসেবার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে।

 

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭