হোম > সারা দেশ > চট্টগ্রাম

ল্যাবএইডের নোয়াখালী শাখায় ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিক) নোয়াখালী শাখায় রাকিব আহসান (৪৭) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আলীপুর এলাকায় অবস্থিত ল্যাবএইড শাখায় তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ভুয়া চিকিৎসক রাকিব আহসানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ল্যাবএইডকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানে অংশ নেন র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফয়সাল মো. তৌহিদুজ্জামান। 

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন আলীপুর এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই প্রতিষ্ঠানটিতে প্রতি শুক্রবার চেম্বার করা ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিস, মৃগী রোগ (খিঁচুনি) ও মাথা ব্যথা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক পরিচয়দানকারী রাকিব আহসানের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। 

দীর্ঘসময় ধরে তিনি কালক্ষেপণ করেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া বিএমডিসি রেজিস্ট্রেশনের তথ্যে তাঁর নাম মিল থাকলেও যে ছবি দেওয়া আছে সেটির সঙ্গে তাঁর চেহারার কোনো মিল নেই। শুধুমাত্র নাম ব্যবহার করে কোনো প্রকার মেডিকেল সনদ ছাড়া তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযুক্ত রাকিব আহসানের বিরুদ্ধে এর আগেও চিকিৎসার নামে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল আইনে তাঁকে দুই বছরের কারাদণ্ড, পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ল্যাবএইড হাসপাতালকে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসককে সাজা দেওয়ার পর র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত