হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকমাদের বিজুর ফুলে রঙিন কাপ্তাই হ্রদের পানি

রাঙামাটি প্রতিনিধি

পানিতে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিহু। আগামীকাল চাকমাদের মূল বিজু। আজ শুক্রবার ফুল বিজুর দিনে কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীতে ফুল ভাসায় চাকমারা।

রাঙামাটি শহরের কেরানী পাহাড় ঘাটে হাজার হাজার মানুষ ফুল ভাসায়। এ ছাড়া রাজবাড়ী ঘাট, গর্জনতলী, বালুচরসহ বিভিন্ন স্থানে নদীতে ফুল ভাসায় পাহাড়িরা।

ফুল বিজুর ফুলে রঙিন হয়ে ওঠে কাপ্তাই হ্রদের পানি। শত শত বছরের রীতি অনুসারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে, পানিতে ফুল ভাসালে তা  বিগত বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছরের সুখ-সমৃদ্ধি বয়ে আনে।

ফুল বিজুর উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে রাঙামাটিতে। আসে বিদেশিরাও। রঙিন এই উৎসব দেখে খুশি তারাও।

আগামীকাল মূল বিজু। এদিন পাহাড়িদের ঘরে ঘরে রান্না হবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি পাজন। ঘরে ঘরে অতিথি আপ্যায়ন হবে। পরদিন হবে নতুন বছর বরণ। আগামী ১৬ এপ্রিল রাঙামাটির মারী স্টেডিয়ামে মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে ইতি ঘটবে ১৫ দিনের বৈসাবি উৎসবের।

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

চট্টগ্রাম নগরে বাসার পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকার গাড়ি উদ্ধার