হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

সরওয়ার জামাল নিজাম। ছবি:সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রার্থীকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস।

নোটিশপ্রাপ্ত সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক এমপি।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘প্রিয় আনোয়ারা’ নামের একটি পেজ থেকে তাঁর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে তাঁকে। সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ভিডিওটি কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আচরণ বিধিমালার বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে ১৯ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের তৃতীয় তলায় অবস্থিত সিনিয়র সিভিল জজের (৩য় আদালত) অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এদিকে নোটিশ দ্রুত জারি করে জারির প্রতিবেদন অতি দ্রুত কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার