হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেতা-কর্মীরা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার বিকেলে কাফনের কাপড় বেঁধে সড়কে বিক্ষোভ করেন দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও কাফনের কাপড় বেঁধে সড়কে বিক্ষোভ করেছেন দলের নেতা-কর্মীরা। সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে সরিয়ে দলের ত্যাগী কাউকে প্রার্থী করার দাবিতে আজ শুক্রবার বিকেলে কর্ণফুলী টানেল মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় নেতা-কর্মী কাফনের কাপড় মাথায় বেঁধে নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলটি কালাবিবি দিঘি মোড়, চাতরী চৌমুহনী বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টানেল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, দলের মনোনয়ন পাওয়া সরওয়ার জামান নিজামের কোনো হদিস ছিল না বিগত ১৭ বছর। তিনি দলের দুর্দিনে নেতা-কর্মীদের একা ফেলে বিদেশে চলে যান। দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন একা দল এবং নেতা-কর্মীদের আগলে রেখেছেন। এমন নিবেদিত নেতাকে বঞ্চিত করে সরওয়ার জামান নিজামকে মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীরা হতাশ হয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড় থেকে কর্ণফুলী টানেল চত্বর সড়কে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার তৃণমূল বিএনপির ব্যানারে নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করা হয়।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার