হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কুকি-চিনের আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়াহাটে একটি গুদাম থেকে নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া তিনজনের কাছ থেকে তথ্য পেয়ে গতকাল সোমবার রাতে এই অভিযান চালানো হয়। তবে নগর পুলিশের দায়িত্বশীল কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হচ্ছেন না।

পুলিশের সূত্র বলেছে, ১৮ মে রাতে নয়াহাটে পোশাক কারখানা রিংভো অ্যাপারেলস ও মোজাফফর নগরে তাদের গুদামে অভিযান চালিয়ে কেএনএফের ২০ হাজার ৩০০ সেট পোশাক জব্দ করেছে পুলিশ। তখন পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় বায়েজিদ থানায় দুটি মামলা হয়েছে। পরে গ্রেপ্তার সাহেদুল ইসলামকে তিন দিনের এবং গোলাম আজম ও নিয়াজ হায়দারকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে নয়ারহাটে গুদাম থেকে কুকি-চিনের আরও ইউনিফর্ম জব্দ করা হয়।

বায়েজিদ থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার